খামারিদের সমস্যা সমাধান ও দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ; তিলকান্দিতে মিল্কভিটার চিলিং পয়েন্ট স্থাপন এবং শেরপুর শহরে দুগ্ধ বিপণন হাট চালুর আশ্বাস জেলা প্রশাসকের

শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রিন্ট
শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিল্কভিটার দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ, দুগ্ধ বিপণন হাট চালুর আশ্বাস জেলা প্রশাসকের

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ‘দুগ্ধগ্রামের সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক দুগ্ধ খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) শেরপুরের দুগ্ধগ্রাম তিলকান্দিতে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতাল, শেরপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

মতবিনিময় সভায় স্থানীয় দুগ্ধ খামারিরা তাঁদের খামারের দৈনন্দিন সমস্যা, খামারের নিরাপত্তা, দুধ বাজারজাতকরণে প্রতিবন্ধকতা এবং উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দুগ্ধগ্রাম তিলকান্দিতে মিল্কভিটার একটি দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র (চিলিং পয়েন্ট) স্থাপনের উদ্যোগ গ্রহণে গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। এ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ ছাড়া দুগ্ধ খামারিদের বাজারজাতকরণ সমস্যা নিরসনে শেরপুর শহরের উপযুক্ত স্থানে দৈনিক ভিত্তিতে একটি দুগ্ধ বিপণন হাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা; জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা; স্থানীয় দুগ্ধ খামারি ও খামার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ পাশের খামারি জনাব হাসানের খামার পরিদর্শন করেন। এ সময় তাঁরা খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের এ উদ্যোগকে কার্যকর ও সম্ভাবনাময় হিসেবে দেখা হয়।

পরবর্তীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগত অতিথিরা ১ নম্বর সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ডিম বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল এবং সংলগ্ন কামারচর পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দেন।

দুগ্ধগ্রাম তিলকান্দির খামারিদের সমস্যা সমাধান, দুধের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনার প্রসারে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-