
শনিবার ২৮.১১.২৬ তারিখ উখিয়ার বালুখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ব্লক সি এর সংলগ্ন মাদ্রাসা ইবনে মাসুদ (র.) এর ছাত্র- ছাত্রী ও অবিভাবকদের মাঝে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে প্রায় ৩০০টি কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আকিজ মনোয়ারা ট্রাস্টের এসিস্ট্যান্ট ম্যানেজার আতিকুর রহমান,মাদ্রাসা ইবনে মাসুদ (র.) এর মুহতামিম হাফেজ মাওলানা নুর আলম, মরিচ্যা বাঁশ বাজার জামে মসজিদের পেশ ইমাম ও রাবেতা ক্যাডেট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান, শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি,সাংবাদিক মোস্তফা জামান চৌধুরী। ৩০০টি কম্বল পেয়ে সুবিধা ভোগিরা খুশিতে মেতে উঠে। উপস্থিত সকলে এ উদ্যোগকে স্বাগত জানান।এদিকে সাংবাদিক মোস্তফা জামান চৌধুরী দাবি জানান আগামীতে রোহিঙ্গাদের অনুদান ও সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের একটি অংশকে সাহায্য ও সহযোগিতা করা হয়।
শেয়ার করুন-


























































