
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা দুই দিনের লকডাউন কে কেন্দ্র করে ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মাঠে রয়েছে এবং ডোন নজরদারি।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং মহাসড়কের যানবাহন স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এসআরবি, এবং ডিবি পুলিশ। ভৌগোলিক কারণে ভাঙ্গা গুরুত্বপূর্ণ ২১ জেলা একটি জনপদ । ভাঙ্গার উপর দিয়ে বরিশাল এবং খুলনা বিভাগের গাড়িগুলো পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করে। দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভাঙ্গায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ভাঙ্গা। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলার
পর প্রশাসনের সতর্ক অবস্থান বেড়ে যায়। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভাঙ্গায় যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে,সে জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে রাজপথে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং মানুষের জান মালের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ, এস আর বি, আনসার ব্যাটালিয়ান, বিজিবি এবং ডিবিসহ এক হাজার সদস্য রাজপথে অবস্থান এবং টহলে থাকবে। ঢাকা -খুলনা এবং ঢাকা- বরিশাল মহাসড়কসহ সবগুলো সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ভাঙ্গা থানা পুলিশসহ উপজেলা প্রশাসন সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে ফরিদপুর ৪ আসনে বিএনপির নেতাকর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ও মাঠে তারা অবস্থান রয়েছে।
শেয়ার করুন-




























































