রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এতে অংশ নেবেন। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাতের আয়োজন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম সোমবার সকালে ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ঈদ উদযাপনকে কেন্দ্র করে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশপথ, অজুখানা ও নামাজের স্থান রাখা হয়েছে। প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি গেট নির্ধারণ করা হয়েছে। নগর সেবার অংশ হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, বিশুদ্ধ পানি, অস্থায়ী টয়লেট, প্রাথমিক চিকিৎসা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি সবাইকে শৃঙ্খলা মেনে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান। এর আগে জানানো হয়, জাতীয় ঈদগাহে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ঈদের নামাজ আদায় করবেন। দেশের বিভিন্ন স্থানে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা নিজ নিজ এলাকার ঈদ জামাতে অংশ নেবেন। এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন