২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকার দলটি এবারও যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলে মরক্কো। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল গঠন করেছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক তারকার উপস্থিতিতে দলটিকে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন হিসেবেও বিশ্বকাপে অংশ নিচ্ছে মরক্কো। যদিও সেনেগালের বিপক্ষে বিতর্কিত ফাইনালের পর প্রশাসনিক সিদ্ধান্তে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়েছিল।
দলের নেতৃত্বে রয়েছেন তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। পিএসজির এই ফুলব্যাকের এটি তৃতীয় বিশ্বকাপ। স্কোয়াডে আরও আছেন ব্রাহিম দিয়াজ, সফিয়ান আমরাবাত ও নুসাইর মাজরাউইয়ের মতো অভিজ্ঞ ফুটবলাররা।
২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রার অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বোনো এবারও পোস্টের নিচে দলের ভরসা হয়ে থাকছেন।
মরক্কান বংশোদ্ভূত ইউরোপিয়ান ফুটবলারদের বিশাল ভান্ডার থেকে এবারও দল গঠন করেছে মরক্কো। পিএসভির ইসমাইল সাইবারি ও স্টুটগার্টের বিলাল এল খান্নুস প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন। তবে নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির দলে জায়গা হয়নি অভিজ্ঞ সফিয়ান বোফলের।
আগামী ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো।
গোলরক্ষক:
ইয়াসিন বোনো, মুনির এল কাজৌই, আহমেদ রেদা তাগনাউতি।
রক্ষণভাগ:
আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ের্দ, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, শাদি রিয়াদ, ইউসুফ বেলামারি, ইসা দিয়প, রেদোয়ান হাহলাল, জাকারিয়া এল ওয়াহদি।
মিডফিল্ডার:
সফিয়ান আমরাবাত, ইসমাইল সাইবারি, নিল এল আয়নাউই, বিলাল এল খান্নুস, আজ্জেদিন ওনাহি, বুয়াদ্দি, সামির এল মুরাবেত।
ফরোয়ার্ড:
ব্রাহিম দিয়াজ, শেমসদ্দিন তালবি, আইয়ুব এল কাবি, সৌফিয়ান রহিমি, আব্দে এজ্জালজৌলি, আয়ুবে আমাইমৌনি, ইয়াসিন গেসিমে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন