ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপের ভিসা জটিলতায় ইরানকে আশ্রয় দিল মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৬

বিশ্বকাপের ভিসা জটিলতায় ইরানকে আশ্রয় দিল মেক্সিকো
ছবিঃ সংগ্রহীত

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে ইরান জাতীয় ফুটবল দলের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শেষ পর্যন্ত মানবিক ও ক্রীড়াসুলভ উদ্যোগ নেয় মেক্সিকো।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, ফিফার অনুরোধের পর ইরান দলকে টুর্নামেন্ট চলাকালীন মেক্সিকোতে বেসক্যাম্প করার অনুমতি দেওয়া হয়েছে। তার ভাষায়, “ইরান দলের জন্য এখানে থাকার সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।”

এর আগে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ জানান, দলের মূল বেসক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হয়েছে। ফিফার অনুমোদনের পর থেকেই নতুন এই পরিকল্পনা কার্যকর হয়েছে বলে জানা যায়। টিজুয়ানায় অবস্থান করে দলটি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে।

গ্রুপ পর্বে ইরানের সূচিতে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে ম্যাচ। সবকটি ম্যাচই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু দলের প্রস্তুতি ও অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

মেক্সিকোর এই সিদ্ধান্তকে ফুটবলের সৌহার্দ্য ও আন্তর্জাতিক সহযোগিতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

বিশ্বকাপের ভিসা জটিলতায় ইরানকে আশ্রয় দিল মেক্সিকো

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ