ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

২০২৬ বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস
ছবিঃ সংগ্রহীত

ফুটবল দুনিয়ায় অঘটন নতুন কিছু নয়, তবে এবার সেই চমক যেন আগে থেকেই জানিয়ে দিচ্ছে একটি গাণিতিক মডেল। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি অ্যালগরিদম দাবি করছে, ২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস।

ক্লেমেন্ট ২০১৪ সালে একটি পরিসংখ্যানভিত্তিক মডেল তৈরি করেন, যা ওই বছরের বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের পূর্বাভাস দেয় বলে দাবি করা হয়। এরপর ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ও তার মডেলের সঙ্গে মিলে গেছে বলে তিনি জানান। এবার তার নতুন বিশ্লেষণে উঠে এসেছে নেদারল্যান্ডস।

মডেলটি শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং অর্থনীতি, জনসংখ্যা, খেলোয়াড়দের বাজারমূল্য, আবহাওয়া, ফুটবল সংস্কৃতি এবং আয়োজক দেশের পরিবেশসহ একাধিক বিষয়কে বিবেচনায় নেয়। ক্লেমেন্টের ভাষ্য অনুযায়ী, এসব উপাদানের ভিত্তিতে প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব, বাকি অংশ নির্ভর করে ভাগ্যের ওপর।

তার সিমুলেশন অনুযায়ী, নেদারল্যান্ডস কঠিন পথ পেরিয়ে ফাইনালে উঠবে। গ্রুপ পর্বে তারা জাপান, সুইডেন ও তিউনিসিয়ার মুখোমুখি হতে পারে। নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গে লড়াইয়ের সম্ভাবনা দেখানো হয়েছে। সেমিফাইনালে স্পেন এবং ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিচ্ছে এই মডেল।

একই বিশ্লেষণে বলা হয়েছে, জাপান রাউন্ড অব ৩২-এ ব্রাজিলকে বিদায় করতে পারে, যা বড় চমক হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তাদের গ্রুপ পর্ব পেরোলেও পরবর্তী রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে বিদায়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিজের মডেল নিয়ে ক্লেমেন্ট বলেছেন, তিনি মূলত অর্থনীতিবিদদের অহংকার দেখানোর উদ্দেশ্যেই এটি তৈরি করেছিলেন। তবে টানা কয়েকটি বড় টুর্নামেন্টে ফল মিলে যাওয়ায় বিষয়টি এখন তার নিয়ন্ত্রণের বাইরে আলোচনায় এসেছে। তিনি অবশ্য সতর্ক করেছেন, এটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। ফুটবলে প্রতিটি ম্যাচেই অপ্রত্যাশিত ফলের সুযোগ থাকে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ২০২6 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ১০৪ ম্যাচের এই আসর।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

২০২৬ বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ