দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এবার নতুন করে সাজানো চেহারায় মাঠে নামতে প্রস্তুত স্পেন জাতীয় ফুটবল দল। মাদ্রিদের টেলিফোনিকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ লুইস দে লা ফুয়েন্তে ঘোষণা করেন ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল।
কেপ ভার্দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রায় তিন সপ্তাহ আগে ঘোষিত এই স্কোয়াড ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করায় দলের মূল কাঠামো প্রায় নিশ্চিত ছিল, তবে শেষ মুহূর্তে গোলরক্ষক ও রক্ষণভাগ নিয়ে কিছু আলোচনা ছিল।
গোলবারের নিচে জোয়ান গার্সিয়া ও আলেক্স রেমিরোকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত দুজনই দলে জায়গা ধরে রেখেছেন। রক্ষণভাগে এরিক গার্সিয়া ও মার্ক পুবিল শেষ সময়ে এসে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
মাঝমাঠে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইনজুরির কারণে। ফার্মিন লোপেজকে হারিয়ে দলে ফেরানো হয়েছে বার্সেলোনার তরুণ তারকা গাভি-কে, যা মাঝমাঠে নতুন শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।
আক্রমণভাগে ভরসা রাখা হয়েছে তরুণ তারকাদের ওপর। দলে আছেন লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শুরুর ম্যাচগুলোতে তাদের শতভাগ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
অভিজ্ঞতা আর তরুণদের উচ্ছ্বাস মিলিয়ে গড়া এই দল নিয়ে স্পেন এবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে মাঠে নামবে। শেষ মুহূর্তের পরিবর্তন ও ইনজুরি কাটিয়ে দলটি কতটা ভারসাম্য ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন