ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন নান্নু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন নান্নু
ছবিঃ সংগ্রহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘদিন খেলোয়াড়, কোচ এবং নির্বাচকের দায়িত্ব পালনের পর এবার তিনি পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে বোর্ডে জায়গা করে নিতে যাচ্ছেন।

সোমবার (২৫ মে) প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ক্যাটাগরি–১ থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে মোট ১০টি পদের মধ্যে ৭ জন ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন।

বাকি দুটি পদে ভোট হবে খুলনা ও বরিশাল বিভাগে। খুলনা থেকে তিনজন প্রার্থী—মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম—প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল বিভাগে একটি আসনের জন্য লড়বেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী।

এদিকে ক্যাটাগরি–৩ থেকেও সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্যাটাগরি–২ (ক্লাব ক্যাটাগরি) থেকে ১২টি আসনের বিপরীতে ১৬ জন প্রার্থী লড়ছেন। এ তালিকায় আছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, সাঈদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, সরকার মাহবুব আহমেদ শামীম ও শানিয়ান তানিমসহ পরিচিত নামগুলো।

সব মিলিয়ে ক্যাটাগরি–১, ২ ও ৩ থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুই প্রতিনিধি যুক্ত হয়ে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে। আগামী ৭ জুন মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন নান্নু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ