ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে পশ্চিম আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে দুই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে। মঙ্গলবার গভীর রাতেও ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বুধবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে পশ্চিম আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে দুই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে। মঙ্গলবার গভীর রাতেও ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৬টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ