ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা, প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্যোগ: মাহাদী আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা, প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্যোগ: মাহাদী আমিন
ছবিঃ সংগ্রহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন ও নৌ-সেবার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।

মঙ্গলবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

মাহাদী আমিন বলেন, ঈদযাত্রায় যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেন ও নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলাদা কম্পার্টমেন্ট রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের সাত দিন আগে থেকেই সার্বিক পরিবহন ব্যবস্থার ওপর নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং সেল কাজ শুরু করবে। যাত্রীসেবার মান নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

কোরবানির পশু ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, পশু চোরাচালান রোধে কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে দেশীয় গবাদিপশু খাতের উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া কোরবানির পর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, এ বছর সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা, প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্যোগ: মাহাদী আমিন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন ও নৌ-সেবার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।

মঙ্গলবার (২৫ মে) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

মাহাদী আমিন বলেন, ঈদযাত্রায় যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেন ও নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলাদা কম্পার্টমেন্ট রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঈদের সাত দিন আগে থেকেই সার্বিক পরিবহন ব্যবস্থার ওপর নজরদারির জন্য একটি বিশেষ মনিটরিং সেল কাজ শুরু করবে। যাত্রীসেবার মান নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

কোরবানির পশু ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, পশু চোরাচালান রোধে কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে দেশীয় গবাদিপশু খাতের উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া কোরবানির পর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, এ বছর সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ