আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২ এর সদস্যদের বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
বিজিবি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। বিশেষ করে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। এই সুযোগে মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি ও যাত্রী হয়রানিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে। সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে মেঘনা টোল প্লাজা এলাকায় নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির পৃথক দল দায়িত্ব পালন করছে।
নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত এই টহল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন:
"ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের মোট ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। ঘরমুখো মানুষ যেন কোনো ধরনের অপরাধের শিকার না হয়ে নির্বিঘ্নে ও নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মহাসড়কে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত বিজিবির এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজিবি সূত্রে জানানো হয়েছে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন