ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার জবাব দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৬

৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার জবাব দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

ঈদুল আজহা উপলক্ষে ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তাদের পরিবার প্রতি বছরই একাধিক গরু কুরবানির জন্য ক্রয় করে থাকে। তিনি জানান, তার বাবা ও চাচারা পারিবারিক কুরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য নিয়মিত ৬ থেকে ৮টি গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারও ৬টি গরু কেনা হয়েছে।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তার বাবা মন্ত্রী হওয়ায় কি অযৌক্তিক সমালোচনার শিকার হচ্ছেন। তিনি লেখেন, ভবিষ্যতে তার বাবা মন্ত্রী না থাকলেও পরিবারের সদস্যরা বেশি সংখ্যক গরু কুরবানি দিলে একই ধরনের সমালোচনার মুখোমুখি হতে হবে কি না, সেটিও ভাবার বিষয়।

সারিয়ান আরও দাবি করেন, কুরবানির গরুগুলোর মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তার ভাষায়, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে।”

পোস্টের শেষাংশে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহান আল্লাহ সব দেখেন ও জানেন।

সম্প্রতি ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই সারিয়ান চৌধুরীর এই ব্যাখ্যামূলক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

৩২ লাখ টাকার গরু নিয়ে সমালোচনার জবাব দিলেন পানিসম্পদমন্ত্রীর ছেলে

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা উপলক্ষে ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তাদের পরিবার প্রতি বছরই একাধিক গরু কুরবানির জন্য ক্রয় করে থাকে। তিনি জানান, তার বাবা ও চাচারা পারিবারিক কুরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসার জন্য নিয়মিত ৬ থেকে ৮টি গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারও ৬টি গরু কেনা হয়েছে।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তার বাবা মন্ত্রী হওয়ায় কি অযৌক্তিক সমালোচনার শিকার হচ্ছেন। তিনি লেখেন, ভবিষ্যতে তার বাবা মন্ত্রী না থাকলেও পরিবারের সদস্যরা বেশি সংখ্যক গরু কুরবানি দিলে একই ধরনের সমালোচনার মুখোমুখি হতে হবে কি না, সেটিও ভাবার বিষয়।

সারিয়ান আরও দাবি করেন, কুরবানির গরুগুলোর মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তার ভাষায়, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে।”

পোস্টের শেষাংশে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহান আল্লাহ সব দেখেন ও জানেন।

সম্প্রতি ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই সারিয়ান চৌধুরীর এই ব্যাখ্যামূলক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ