রাজধানীর মোহাম্মদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ও পাশের সড়কে এ সংঘর্ষ হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রতি বছরের মতো এবারও সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ছাগলের হাট বসানোর প্রস্তুতি চলছিল। কিন্তু হাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মোহাম্মদপুর থানা বিএনপির নেতা এনায়েতুল হাফিজ ও স্বেচ্ছাসেবকদল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে ‘ছাগলের হাট কে বসাবে’ তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একাধিক গোয়েন্দা সূত্র জানায়, সংঘর্ষে একদিকে ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক লিটন মাহমুদ বাবু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আল আমিন, ছাত্রদল নেতা রনি ও ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের অনুসারীরা। অন্যদিকে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি পক্ষ সংঘর্ষে অংশ নেয়। ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে সামান্য বাকবিতণ্ডার তথ্য পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন