ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শান্তিপূর্ণ সমাধানে জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬

শান্তিপূর্ণ সমাধানে জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। ইরান-ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা গেছে, সম্ভাব্য সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ওমান, কাতার ও ইউরোপীয় কয়েকটি রাষ্ট্র আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক বাজারে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তবে কূটনৈতিক আলোচনা সফল হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

শান্তিপূর্ণ সমাধানে জোর দিচ্ছে আন্তর্জাতিক মহল

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে। ইরান-ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা গেছে, সম্ভাব্য সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ওমান, কাতার ও ইউরোপীয় কয়েকটি রাষ্ট্র আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতেও। তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক বাজারে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তবে কূটনৈতিক আলোচনা সফল হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা দেখছেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ