ইরান-এ আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস-সহ উপসাগরীয় উপকূলবর্তী কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও মাইন পেতে রাখা নৌযান লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে বন্দর আব্বাস ছাড়াও দক্ষিণ ইরানের সিরিক ও জাস্ক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, স্থানীয় বাসিন্দারা কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স ফক্স নিউজকে বলেন, ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং মাইন পেতে রাখার কাজে ব্যবহৃত ইরানি নৌযান।
টিম হকিন্স আরও বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও সেন্টকম সংযম বজায় রেখে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করছে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ব্যবহৃত অস্ত্র নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে সেন্টকমের কাছে অতিরিক্ত তথ্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এ হামলাকে নতুন করে উদ্বেগ বাড়ানোর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন