ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এদিন সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার ঠিক ওপর দিয়ে সূর্য অবস্থান করবে। ফলে কয়েক মুহূর্তের জন্য কাবাঘরের চারপাশে কোনো ছায়া দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ, অর্থাৎ আরাফাতের দিন দুপুরে এ ঘটনা ঘটবে। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান নেওয়ার সময় মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, মক্কার ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর সাধারণত দুবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করে। মক্কা উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে অবস্থিত। সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যবর্তী অংশে অবস্থান করে, তখন এ ঘটনা ঘটে। তবে এবারের ঘটনাটি বিশেষ হয়ে উঠেছে আরাফাতের দিনের সঙ্গে সময়গত মিলের কারণে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৯৩ সালে একই ধরনের সমাপতন ঘটেছিল। তাদের মতে, হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমন বিরল সমন্বয় তৈরি হয়। একই সৌর তারিখের সঙ্গে চান্দ্র বছরের চক্র পুনরায় মিলতে প্রায় ৩৩ বছর সময় লাগে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই।
সংস্থাটি বলছে, আবহাওয়া শুধু সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি ও বায়ুপ্রবাহসহ বিভিন্ন জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়। ঘটনাটিকে ঘিরে অস্বাভাবিক গরমের যে দাবি উঠেছে, সেটি বৈজ্ঞানিক ব্যাখ্যার দাবি রাখে।
তিনি জানান, আবহাওয়ার সঠিক তথ্য ও তাপমাত্রা নির্ধারণে আধুনিক প্রযুক্তি, পর্যবেক্ষণ কেন্দ্র এবং সংখ্যাভিত্তিক পূর্বাভাস মডেল ব্যবহার করছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র। পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে জনগণকে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন