ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তেলেঙ্গানায় ভয়াবহ তাপপ্রবাহ, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

তেলেঙ্গানায় ভয়াবহ তাপপ্রবাহ, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু
ছবিঃ সংগ্রহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানাজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে চলা অসহনীয় গরমে হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে রাজ্য সরকার। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি উঠেছে।

রোববার রাজ্যের রাজস্বমন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে কর্মকর্তারা মৃত্যুর এ তথ্য তুলে ধরেন। পরে মন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লী জেলায়। এছাড়া ওয়ারাঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদ জেলায় তিনজন করে এবং জোগুলাম্বা গাড়ওয়াল, রাঙ্গারেড্ডি ও সূর্যপেট জেলায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য, নিহতদের মধ্যে কয়েকজন আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরাই বেশি ঝুঁকিতে ছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজস্বমন্ত্রী।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে পাওয়া অনির্ধারিত তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৪-এ পৌঁছাতে পারে। যদিও এসব মৃত্যুর সবগুলো সরাসরি হিটস্ট্রোকজনিত কি না, তা এখনো নিশ্চিত করেনি জেলা প্রশাসন।

তেলেঙ্গানা রাজ্য উন্নয়ন পরিকল্পনা সমিতির আবহাওয়া বুলেটিন অনুযায়ী, শনিবার বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ১৯টি জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ভদ্রাদ্রি কোঠাগুডেম জেলার ডুম্মুগুডেম ও জগতিয়াল জেলার ধর্মপুরীতে সর্বোচ্চ ৪৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তাপপ্রবাহ মোকাবিলায় বিভিন্ন স্থানে বিনামূল্যে ঠান্ডা পানির ব্যবস্থা, স্যালাইন বিতরণ এবং জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে ঘরের বাইরে না যেতে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

তেলেঙ্গানায় ভয়াবহ তাপপ্রবাহ, হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ