ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে “ঘনিষ্ঠ বন্ধু” ও “বড় ভক্ত” হিসেবে উল্লেখ করে বলেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং প্রয়োজন হলে যেকোনো সহায়তা পাবে।
রোববার (২৪ মে) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ট্রাম্প বলেন, মোদি তার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন অসাধারণ নেতা। তার ভাষায়, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ভারত চাইলে যুক্তরাষ্ট্রের কাছে যেকোনো সহায়তা পেতে পারে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ সবসময় খোলা থাকবে।
অনুষ্ঠানে তিনি মার্কো রুবিওকে নিয়েও উচ্চ প্রশংসা করেন। ট্রাম্প দাবি করেন, রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব শেষ করবেন।
এ সময় মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণের কথাও উল্লেখ করা হয়। ট্রাম্প জানান, মোদিকে শুভেচ্ছা জানাতে পারা তার জন্য সম্মানের বিষয়।
এর আগে শনিবার রাষ্ট্রদূত সার্জিও গোর ট্রাম্পের পক্ষ থেকে মোদিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা হয়।
সূত্র: এনডিটিভি
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন