ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নিরাপদ ঈদযাত্রা ও পরিবেশবান্ধব কোরবানির দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

নিরাপদ ঈদযাত্রা ও পরিবেশবান্ধব কোরবানির দাবি এবি পার্টির
ছবিঃ সংগ্রহীত

বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক সহিংসতা, অনিরাপদ ঈদযাত্রা এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (২৪ মে) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ এখন পরস্পর-সম্পর্কিত একটি কাঠামোর মধ্যে অবস্থান করছে। এসব অপরাধের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি না ভাঙলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে গেলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

ফুয়াদ আরও বলেন, সম্প্রতি রামিসার ঘটনায় সরকার প্রধানসহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ইতিবাচক উদ্যোগ হলেও সাধারণ মানুষের উদ্বেগ এখনো কাটেনি। তার মতে, রাষ্ট্রে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাও নিন্দা জানায় এবি পার্টি। দলটির বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতার পর্যায়ে নেওয়া উচিত নয়। ভিন্নমত দমনের প্রবণতা রাজনৈতিক দেউলিয়াত্বের লক্ষণ বলেও মন্তব্য করা হয়।

ঈদকে সামনে রেখে সড়ক ও গণপরিবহন ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফুয়াদ। তিনি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় বহু মানুষ প্রাণ হারান, আহত হন আরও অনেকে। স্বাধীনতার দীর্ঘ সময় পরও নিরাপদ ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে না ওঠা রাষ্ট্রের ব্যর্থতা।

এ ছাড়া কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের দাবি জানায় দলটি। সংবাদ সম্মেলনে বলা হয়, পরিকল্পনাহীন ব্যবস্থাপনার কারণে প্রতি বছর পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। ইসলামের পরিচ্ছন্নতার শিক্ষাকে ধারণ করে আধুনিক ও পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে এবি পার্টির একাধিক কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

নিরাপদ ঈদযাত্রা ও পরিবেশবান্ধব কোরবানির দাবি এবি পার্টির

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ