ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ২

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের পাচান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহাম্মাদ মঞ্জুরুল আলম।

আহতরা হলেন, তাড়াশ উপজেলার চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত হাচেন সরকারের ছেলে জাবেদ হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি তাড়াশ-মহিষলুটি সড়ক দিয়ে যাওয়ার সময় পাচান ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।

খবর পেয়ে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে দ্রুত তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহাম্মাদ মঞ্জুরুল আলম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর নছিমনটি আটক করা সম্ভব হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

স্থানীয়রা জানান, তাড়াশ-মহিষলুটি সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যান চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ২

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ