ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : মৃত শিশু মোহাম্মদ চাঁদ (৩)

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে মোহাম্মদ চাঁদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু চাঁদ নাগেরগ্রাম এলাকার আশাদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গেই বাড়িতে খেলাধুলা করছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পানি ভর্তি একটি গর্তের পাশে চলে যায়। অসাবধানতাবশত সেখানে পড়ে গেলে কেউ বিষয়টি টের পায়নি।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের ওই পানি ভর্তি গর্তে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে থাকা খোলা গর্ত ও পানি জমে থাকা স্থানগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট করার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ