ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসলামী আন্দোলনের আমির পদে বহাল চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের আমির পদে বহাল চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। নতুন কমিটিতেও দলের আমির হিসেবে বহাল রয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় নতুন কমিটি পুনর্গঠন করা হয়। সভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন গাজী আতাউর রহমান। তিনি এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী মহাসচিব ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান এবং গাজী আতাউর রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের আমির পদে বহাল চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। নতুন কমিটিতেও দলের আমির হিসেবে বহাল রয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় নতুন কমিটি পুনর্গঠন করা হয়। সভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন গাজী আতাউর রহমান। তিনি এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী মহাসচিব ইউনুছ আহমাদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

এছাড়া প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান এবং গাজী আতাউর রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ