ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমপির নির্দেশে চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬

এমপির নির্দেশে চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নির্দেশনার পর বাদী নিজেই মামলাটি তুলে নেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন যে তার নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কে বা কারা মামলাটি করেছেন সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হন। পরে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান এবং মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দেন।

এমপি জানান, নেতাকর্মীরা তাকে জানিয়েছেন যে বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন। একই সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, সংসদে ঘটে যাওয়া একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদের নিয়ম মেনে লিখিতভাবে উত্থাপন করেছেন। তিনি সবসময় আইন-শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে বলেও মন্তব্য করেন।

এর আগে গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুন ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত কিছু বক্তব্যে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। একটি ইউটিউব ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রূপ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ ছাড়া একটি ফেসবুক পোস্টে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এসব বক্তব্য ও পোস্টের মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এমপির নির্দেশে চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ