ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন এমপি মনিরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন এমপি মনিরুল
ছবি: সংগৃহীত

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, মামলার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না এবং বিষয়টি জেনে বিব্রত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে কে বা কারা এ মামলা করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না।

পোস্টে তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।’

সংসদ সদস্য জানান, মামলার খবর পাওয়ার পরপরই তিনি তার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান এবং মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দেন। পরে তিনি জানতে পারেন, বাদী মামলা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার আইনজীবীকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মনিরুল হক চৌধুরী তার পোস্টে উল্লেখ করেন, জাতীয় সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, সেটি তিনি সংসদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।’

উল্লেখ্য, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নিয়ে যা বললেন এমপি মনিরুল

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ