জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ‘বিক্রি করে’ কেউ কেউ নিজেদের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে আখতারুজ্জামান বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। এখানে উপস্থিত অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরাও করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন, আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।’
তিনি বলেন, ‘জুলাই কোনো বিক্রির বিষয় নয়। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে। অনেকেই একসময় রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। অথচ তারা জুলাই চেতনা বিক্রি করে বেড়ান।’
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘তারা আগে কীভাবে চলাফেরা করতেন আর এখন কীভাবে চলাফেরা করছেন, সেটি জাতির সামনে তুলে ধরা উচিত। মাঝে মধ্যে তারা লাইভ করেন। সেই লাইভে যদি নিজেদের আগের ও বর্তমান অবস্থার পার্থক্য দেখাতেন, তাহলে মানুষ বুঝতে পারত এই পরিবর্তন কীভাবে এসেছে।’
তার এই বক্তব্যের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন