ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“সব বাধা অতিক্রম করে ফিরব”—এনডিটিভিকে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

“সব বাধা অতিক্রম করে ফিরব”—এনডিটিভিকে শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina জানিয়েছেন, তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। তার দাবি, সব প্রতিকূলতা অতিক্রম করেই তিনি স্বদেশে ফিরবেন।

রোববার (২৮ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তার রাজনীতি বাংলাদেশের মানুষের কল্যাণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যকে ঘিরে। তিনি আরও বলেন, জীবনের নানা সংকট ও হত্যাচেষ্টার অভিজ্ঞতার পরও তিনি কখনো জনগণ থেকে দূরে সরে যাননি।

নিজের অতীত স্মরণ করে তিনি বলেন, ১৯৭৫ সালে পরিবারের বড় অংশকে হারানোর ঘটনা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো পরিস্থিতির মধ্যেও তিনি টিকে ছিলেন। তার ভাষায়, এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি কোনো কাগুজে সংগঠন নয়, বরং বাংলাদেশের ইতিহাস, মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি রাজনৈতিক শক্তি। তার মতে, ৭৭ বছরের ইতিহাসে দলটি বহুবার দমন-পীড়নের মুখোমুখি হলেও জনগণের সমর্থনে আবারও ঘুরে দাঁড়িয়েছে।

ক্ষমতা হারানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশবিরোধী কিছু শক্তির ষড়যন্ত্রে জনগণের একটি অংশ বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগ ক্ষমতা থেকে দূরে সরে গেছে। তবে মানুষের হৃদয় থেকে দলটিকে মুছে ফেলা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, মামলা ও রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ার ওপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে দলীয় সমর্থনে মিছিল ও জনসমাগম হচ্ছে, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের ইঙ্গিত।

৫ আগস্টের পর দেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নানা ধরনের আঘাত এসেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় স্থাপনাগুলোও আক্রান্ত হয়েছে।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোনো গোপন আলোচনা চলছে—এমন গুঞ্জনও তিনি উড়িয়ে দেন। তার মতে, এসব তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো বিভ্রান্তি।

সবশেষে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দয়ার অপেক্ষায় নেই। দলটি জনগণের সমর্থন এবং সাংবিধানিক অধিকার নিয়েই রাজনীতি চালিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

“সব বাধা অতিক্রম করে ফিরব”—এনডিটিভিকে শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ