পটুয়াখালীর গলাচিপা উপজেলার মেধাবী শিক্ষার্থী জামিলা আক্তারের স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে সাফল্যের মুকুট অর্জন করে দেশসেরা হওয়া। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে সে নিজ বিভাগের জন্য গৌরব বয়ে এনেছে।
জামিলা গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং সদর ইউনিয়নের রতনদী গ্রামের বাসিন্দা। তার বাবা মো. শাহজালাল।
প্রতিযোগিতায় অংশ নিয়ে জামিলা প্রথমে ইউনিয়ন, উপজেলা,ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। এরপর বরিশাল বিভাগের পাচ জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখে।
সাফল্যের প্রতিক্রিয়ায় জামিলা বলেন, “এই অর্জনের পেছনে আমার পরিবার ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের সহযোগিতা ও উৎসাহ ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে জাতীয় পর্যায়েও আমার কৃতিত্ব ধরে রাখতে পারি।”
রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার বলেন, “জামিলার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার খবর বিদ্যালয়ে পৌঁছানোর পর শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, জাতীয় পর্যায়েও সে তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে।”
তিনি জামিলার উজ্জ্বল ভবিষ্যৎ ও জাতীয় পর্যায়ের সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
জামিলার এই অর্জন শুধু তার পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং পুরো বরিশাল বাসির জন্য গর্বের।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন