প্রশাসন

বন্দরে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ ইউএনওর
24 Aug 2026

বন্দরে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ ইউএনওর

বন্দরের বিভিন্ন এলাকায় মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সাম্প্রতিক বুলবুল হত্যাকাণ্ডসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।সভায় কিশোর অপরা

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় ৩ কোটি টাকার পন্য জব্দ
23 Aug 2026

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় ৩ কোটি টাকার পন্য জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রের বরাতে জানা যায়, অবৈধ ভারতীয় মালামাল পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।এ সময় জেলা প্রশা

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
23 Aug 2026

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে নাগরিক উদ্যোগ-এর বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় ও জয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন
23 Aug 2026

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, প্রতিষ্ঠান অধিশাখার যুগ্মসচিব আহমদ কবীর এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা: কামরুজ্জামান।শনিবার ২২ আগস্ট পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাঁরা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং নিবাসী শিশুদের জন্য বিদ্যমান ডরমেটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা

১৪ ভারতীয় মহিষ বৈধ দেখাতে ভুয়া রশিদ:; ৫টি উদ্ধার, মাঠে বিজিবি
22 Aug 2026

১৪ ভারতীয় মহিষ বৈধ দেখাতে ভুয়া রশিদ:; ৫টি উদ্ধার, মাঠে বিজিবি

ভারতীয় ১৪টি মহিষকে বৈধ দেখাতে তৈরি করা হয়েছিল রশিদ। দাবি করা হয়েছিল, সব কটিই কেনা হয়েছে স্থানীয় হাট থেকে। প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল দুটি রশিদও। কিন্তু বিজিবির ছয় দিনের যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। কথিত বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কোনো মহিষ বিক্রি করেননি, এমনকি রশিদে তাঁর যে স্বাক্ষর রয়েছে, সেটিও তাঁর নয়। এরপর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি মহিষ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। তবে এর আগেই বাকি নয়টি মহিষ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র
22 Aug 2026

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা। তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তৈয়বুর রহমান এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এই পথসভা অনুষ্ঠিত হয়, “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ,পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মাটিরাঙ

হোসেনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ‘মানবিক ইউএনও’ খ্যাত রেকসোনা খাতুন
20 Aug 2026

হোসেনপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন ‘মানবিক ইউএনও’ খ্যাত রেকসোনা খাতুন

দায়িত্বশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং গভীর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা রেকসোনা খাতুন।​বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায়ী ইউএনও কাজী নাহিদ ইভা নতুন ইউএনওর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত থেকে নতুন বিদায়ী

বন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা
20 Aug 2026

বন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

নারায়ণগঞ্জের বন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাই-বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) আরসিআইপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।উপজেলা প্রকৌশলী এসএম সামিন ইশরাকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব

গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান
20 Aug 2026

গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান

গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) যোগদান করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম।পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান পরিচালনা
20 Aug 2026

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান পরিচালনা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতেই অভিযান পরিচালনা করা হয়। রাত ৮:০০ টার মধ্যে সকল দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাতে কক্সবাজার সদর এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায়, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ রাখা হয়েছে, যা খুবই প্রশংসনীয

পত্নীতলায় নির্মাণাধীন ভূমি অফিসের কাজ ধীরগতিতে, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন নিয়ে উদ্বেগ
20 Aug 2026

পত্নীতলায় নির্মাণাধীন ভূমি অফিসের কাজ ধীরগতিতে, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন নিয়ে উদ্বেগ

নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল এলাকায় দিবর-শিহাড়া-নির্মইল ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজ নির্ধারিত সময় পার হলেও এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন ভবনটির নির্মাণকাজ ২০২৫ সালের ২৮ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পরও কাজ অসম্পূর্ণ রয়েছে। এদিকে পুরোনো ভূমি অফিস ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত নথিপত্র ও সরকারি কাগজপত্র ওই ভবনে সংরক্ষিত থাকায় ভব

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৭
19 Aug 2026

বন্দরে ডাকাতির প্রস্তুতি মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৭

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুশিয়ারা এলাকার টিনের মসজিদের মোড় সংলগ্ন টি হোসেন গার্ডেনের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় মো. জাহিদ হাসান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ