প্রশাসন

বন্দরে ৩২ পিস গাঁজাসহ যুবক আটক
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বন্দর উপজেলার মদনগঞ্জ ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে গেলেও শীতলকে আটক করা সম্ভব হয়। পরে তার কাছ থেকে ৩২ পিস গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।আটক শীতল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা

মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেয় পুলিশ। একই ঘটনায় হেফাজতে নেওয়া আরও দুজনকেও মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মাহদীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তার সহযোগী

২৪ ঘন্টার মধ্যে হয় মাদক না হয় উখিয়া ছাড়ার আহ্বান ওসি উখিয়ার
আজ সোমবার ১৭ আগস্ট'২৬ উখিয়া থানার আয়োজনে মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।র্যালি পরবর্তী পথসভায় উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আতিকুর রহমান মজুমদার মাদক কারবারিদের উদ্দেশ্যে বলেন ২৪ ঘন্টার মধ্যে হয় মাদক ছাড়ো না হয় উখিয়া ছাড়ো ।উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান মজুমদার বলেন, হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন। তবে মানুষ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, তার বাস্তবায়ন দেখতে চায়।স্থানীয়দের মতে ওসি উখিয়ার এমন কঠোর হুঁশিয়ারি সত্যিই প্রশংসনীয়। তবে মাদকের বিরুদ্ধে পুলিশের

অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।গ্রেপ্তারকৃত রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার হাসান

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুল বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সিরাজের মুদির দোকানের সামনে থেকে মো. সজীব (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই মো. শাহ আলম।এরপর সোমবার (১৭ আগস্ট) সক

৮মাসে ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা সমমূল্যের মাদক জব্দ
সরাইল রিজিয়নের অধীনস্থ মৌলভীবাজারের শ্রীমঙ্গল,সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ জেলার ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ওই ৪টি সেক্টরে অভিযানে ৮ মাসে ৮শ ৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের গেল ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত এসব অভিযান চালানো হয়।সোমবার(১৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।সংবাদ সম্মেলনে তিনি বলে

বন্দরে চাঁদার দাবিতে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবির অভিযোগে একটি ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপন (২৩)। পুলিশ জানিয়েছে, তারা মামলার এজাহারভুক্ত আসামি।বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গ

বন্দরে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক যুবকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।রোববার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার দিঘীরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সার ডিলার ও ক্ষুদ্র বিক্রেতাদের বিরুদ্ধে কৃষক এবং সাধারণ জনগণের বেশ কিছু অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজারে এই অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদ হাসান।অভিযান সূত্রে

ডেমরায় উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিষ্ক্রিয় করল সিটিটিসি
রাজধানীর ডেমরা এলাকায় উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টায় ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ওরফে ওস্তাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়।খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিস

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থেকে গ্রেপ্তার ৬৩
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।পল্লবী থানা:পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। তারা হলেন— ১. মোঃ আব্দুর

নওগাঁয় ১৫ লাখ টাকার ৮০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর।
নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত জুলাই ২০২৬ মাসে হারিয়ে যাওয়া (মিসিং) ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। রোববার (১৬ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত প্রচেষ্টায় এসব হারানো মোবাইল


