প্রশাসন

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে এলজিইডি,

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে এলজিইড়ি।

⎙ প্রিন্ট
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে এলজিইডি,


নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে এলজিইড়ি।এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এলজিইডি, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান এবং সিনিয়র সহকারী প্রকৌশলী মো: রকিবুল কবীরসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল চিহ্নিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আঙিনা, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি”—এই প্রত্যয়ে কর্মসূচির মাধ্যমে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়

সম্পর্কিত সংবাদ