নিকলী আমার সেকেন্ড হোম, সারাজীবন ভালোবাসব: বিপিএসসি সচিব
নিকলীর মানুষ অত্যন্ত সহনশীল, আন্তরিক ও ভালো মনের অধিকারী। আমার পুরো কর্মজীবনে নিকলীর মতো এত ভালোবাসায় ঘেরা চমৎকার উপজেলা আর কোথাও পাইনি।
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার {৭ অক্টোবর ) সকাল ১১টায় এক এক আবেগঘন ও তথ্যবহুল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সচিব মোঃ ফজলুর রহমান।অনুষ্ঠানে নিকলী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। প্রধান অতিথির বক্তব্যে বিপিএসসি সচিব মোঃ ফজলুর রহমান তাঁর নিকলীতে কর্মজীবনের স্মৃতিকথা তুলে ধরে এক অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। তিনি অত্যন্ত হৃদযগ্রাহী ভাষায় বলেন, “নিকলী উপজেলা আমার ‘সেকেন্ড হোম’। আমি নিকলীকে সম্পূর্ণ নিজের এলাকা হিসেবে মনে করি ও জানি। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ সময় যখন আমি নিকলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি, তখন আমি এই উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরেছি। সেখানকার প্রতিটি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, সাধারণ মানুষের পাশে বসে তাঁদের কথা শুনেছি, সুখ-দুঃখের অংশীদার হয়েছি এবং সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। নিকলীর মানুষ অত্যন্ত সহনশীল, আন্তরিক ও ভালো মনের অধিকারী। আমার পুরো কর্মজীবনে নিকলীর মতো এত ভালোবাসায় ঘেরা চমৎকার উপজেলা আর কোথাও পাইনি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিকলীবাসীর অকৃত্রিম দোয়া ও ভালোবাসার বদৌলতেই আমি আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে উন্নীত হতে পেরেছি। নিকলীকে আমি কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করার মতো নয়; যতদিন বেঁচে থাকব, নিকলী ও এখানকার মানুষদের হৃদয় দিয়ে ভালোবেসে যাব। এই উপজেলার যেকোনো মানুষের সমস্যার কথা শুনলে এখনো আমি নিজ থেকে উদ্যোগ নিয়ে তা নিরসনের সর্বাত্মক চেষ্টা করি।”মতবিনিময় সভায় উপজেলার নানাবিধ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই উপজেলার যোগাযোগের মানোন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারে প্রধান অতিথি বেশ কিছু সুনির্দিষ্ট ও ইতিবাচক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, আবদুল হামিদ কল্যাণ ট্রাস্ট ও বীর বিক্রম মতিউর রহমান সড়কসহ নিকলী থেকে কিশোরগঞ্জ জেলা সদরে যাতায়াতের মূল সড়কটি দ্রুত প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে পুরো উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত কষ্ট লাঘব হবে। একই সাথে নিকলীর অনন্য প্রাকৃতিক রূপ এবং হাওরের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে আরও আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় করে গড়ে তোলার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সচিব মোঃ ফজলুর রহমান। পর্যটকদের সুবিধার্থে ও ক্রীড়া কাঠামোর মানোন্নয়নে উপজেলায় একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের দূরদর্শী আশ্বাসও দেন তিনি।মতবিনিময় সভায় নিকলী উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করা এবং প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য ও প্রস্তাবনা উপস্থাপন করেন। উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, নিকলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, তথ্যসেবা অফিসার তসলিমা ফেরদৌসী, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা ইনস্ট্রাক্টর নাহিদা আলম, এজিএম আবু বক্কর ছিদ্দিক আকন্দ, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম, নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সভাপতি ও নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা তাঁর বক্তব্যে বিপিএসসি সচিব মোঃ ফজলুর রহমানের আন্তরিক ভূমিকার জন্য গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিকলীর সার্বিক অগ্রযাত্রায় সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।tapashmainul70@gmail.com








