“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, নওগাঁর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, তাদের সম্ভাবনার বিকাশ এবং বৈষম্য দূর করে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।








