প্রশাসন

দুর্গাপূজায় বান্দরবানের পূজামণ্ডপ ও চেকপোস্টে নিরাপত্তা তদারকিতে এসপি

⎙ প্রিন্ট
দুর্গাপূজায় বান্দরবানের পূজামণ্ডপ ও চেকপোস্টে নিরাপত্তা তদারকিতে এসপি
দুর্গাপূজায় বান্দরবানের পূজামণ্ডপ ও চেকপোস্টে নিরাপত্তা তদারকিতে এসপি
⌖ বান্দরবান সদর

অদ্য ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন এবং নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নজরদারি বৃদ্ধি, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যে-কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার এবং পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোহাম্মদ কামরুল আজম, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; জনাব মোঃ মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানা এবং বান্দরবান জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ