রাজনীতি

বিরামপুরে সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
20 Aug 2026

বিরামপুরে সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা দলীয় ব্যানারে একত্রিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর আবদুল জব্বার
20 Aug 2026

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর আবদুল জব্বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা যায়, গত ১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাড়িটি পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান মাওলান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
20 Aug 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। জাতীয় সংসদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়ে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হয়। ভোট গণন

তারেক রহমানের দিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন
18 Aug 2026

তারেক রহমানের দিল্লি সফর ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ঘিরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি।ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে বীণা সিক্রি বলেন, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াকে যুক্ত করার বিষয়টি তার কাছে বিস্ময়কর। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
18 Aug 2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এ বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ
18 Aug 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার সকালে নবনিযু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
18 Aug 2026

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। একই সঙ্গে বাংলাদেশে চলমান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও পারস্পরিক আলোচনার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে অনুরোধ পেয়েছে ভারত। বিষয়টি সংশ্লিষ্ট আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করা হচ্ছে।এর আগে ভারতীয় কর্তৃপক্

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী
18 Aug 2026

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন। তার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্

এনবিআর ভেঙে হচ্ছে দুই স্বতন্ত্র প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী
18 Aug 2026

এনবিআর ভেঙে হচ্ছে দুই স্বতন্ত্র প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে, অন্যটি কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা ও আদায় নিয়ে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।অর্থমন্ত্রী বলেন, নতুন কাঠামোয় ‘রাজস্ব নীতি বিভাগ’ সরকারের থিংক ট্যা

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান করল ঢাকা
18 Aug 2026

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান করল ঢাকা

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করার মিয়ানমারের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রোহিঙ্গারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন জনগোষ্ঠী; তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা সঠিক নয়।মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র

এবার ঘুরে দাঁড়ানোর পালা, একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
18 Aug 2026

এবার ঘুরে দাঁড়ানোর পালা, একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সাফল্য অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের ওপর নির্ভর করছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির

মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী
18 Aug 2026

মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেয় পুলিশ। একই ঘটনায় হেফাজতে নেওয়া আরও দুজনকেও মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মাহদীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তার সহযোগী