রাজনীতি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ আলমগীর হোসেন

⎙ প্রিন্ট
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ আলমগীর হোসেন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে চলছে বিভিন্ন পর্যায়ে আলোচনা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন যুবনেতা মোঃ আলমগীর হোসেনের নাম।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মোঃ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তৃণমূলের অনেক নেতাকর্মী।

রাজনৈতিক অঙ্গনে মোঃ আলমগীর হোসেনের পথচলা শুরু ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি বিমানবন্দর থানা ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি এবং বিমানবন্দর থানা যুবদল, ঢাকা মহানগর উত্তর-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তার সমর্থকরা।

তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন পরীক্ষিত সংগঠক হিসেবে মোঃ আলমগীর হোসেনের মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করায় মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে বলেও মনে করেন তারা।

এদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় আসায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের একটি অংশ তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্বে দেখতে আগ্রহী বলেও জানা গেছে।

তবে সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে মাঠের রাজনীতিতে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হতে পারে। সেই বিবেচনায় মোঃ আলমগীর হোসেনের নাম আলোচনায় থাকা স্বাভাবিক বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ