রাজনীতি

গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

⎙ প্রিন্ট
গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
⌖ হাটহাজারী
গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে শুক্রবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্টেশন চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদেই এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবে।
কর্মসূচিতে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন।

সম্পর্কিত সংবাদ