রাজনীতি

জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারজুড়ে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার সব উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেয় জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তা বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।উখিয়া উপজেলার কোটবাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, ২০২৪ সালের ছ

শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবির এবং সঞ্চাল

সচিবালয় ঘেরাওয়ে ১১ দলের মিছিল, পুলিশের ব্যারিকেডে থমকে কর্মসূচি
জ্বালানি তেল ও গ্যাসসংকট নিরসন, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়। এ সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করল

১১ দফা দাবিতে নতুন কর্মসূচি, চট্টগ্রামমুখী লংমার্চের ঘোষণা
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেন, "আমরা আজ এখানে

‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অপমান করেছে ভারত’: রিজভী
ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি অসম্মান দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন নুসরাত তাবাসসুম
১ দফা কর্মসূচির ঘোষক নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ব্যাখ্যা চেয়েছেন।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করে নুসরাত লেখেন, ‘ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে বাংলাদেশের বাস্তবতায় ১ দফা কর্মসূচির ঘোষক ছিলেন বিপ্লবী নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মান্দায় বিএনপির আনন্দ র্যালি
নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি আনন্দ র্যালি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। সঞ্চালনা করেন মান্দা সদর ইউনিয়ন বিএনপি

৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া উপজেলা জামায়াতের গণমিছিলত্তোর সমাবেশ সম্পন্ন
০৫আগস্ট'জুলাইগণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে উখিয়া উপজেলার কোটবাজারস্থ দক্ষিণ স্টেশনে ঝাউতলাস্থ জামে মসজিদ সংলগ্ন স্থান থেকে গণমিছিল শুরু হয়ে কোটবাজারের উত্তর স্টেশনে এসে শেষ হয়ে জনসভায় রূপ নেয়।মিছিলত্তোর সমাবেশে উদ্বোধনী বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সেক্রেটারি এডভোকেট একেএম শাহাজালাল চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে

গণঅভ্যুত্থান দিবসে দেবীগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল
পঞ্চগড়ের দেবীগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে গণভোট এবং জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে দেবীগঞ্জ পৌর সদরের চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।পরে বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজ

রাজপথে জামায়াত, শ্যামনগরে গণমিছিল শেষে সমাবেশ
সাতক্ষীরার শ্যামনগরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।সমাবে

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ডিমলায় সরব ১১ দলীয় জোট
নীলফামারীর ডিমলায় সন্ত্রাস, চাঁদাবাজি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ১১ দলীয় জোট।বুধবার (৫ আগস্ট) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত 'জুলাই জাতীয় সনদ' কার্যকর এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে গণভো

জুলাই প্রামাণ্যচিত্র ঘিরে বিতর্ক, তারেক রহমানকে কটাক্ষ সারজিসের
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান সারজিস। তবে ‘১ দফার ঘোষক’ মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।এক পোস্টে তিনি অভি


