নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, গত ১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাড়িটি পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান মাওলানা আবদুল জব্বার।
এ সময় তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা জামায়াতের আমীর মাওলানা ফজলুলহাই জাফরি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।








