উখিয়া ও টেকনাফের রুকনদের ভোট গ্রহণ সম্পন্ন
প্রধান অতিথি ও প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি-মুহাম্মদ শাহাজাহান
বুধবার, ২১আক্টোবর-২০২৬ উখিয়া ও টেকনাফ উপজেলার রুকনদের নিয়ে মরিচ্যা ৭১কনভেনশন হলে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহাজাহান প্রধান অতিথি ও কক্সবাজার জেলা আমীর নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন। ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে "বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিন জোন, ককসবাজার জেলার রুকন সম্মেলন সকাল ৮.৩০টায় হাফেজ মাওলানা জালাল আহমেদের কুরআন তেলাওয়াত ও ককসবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। পরে সঞ্চালক সম্মেলন ও জেলা আমীর নির্বাচন পরিচালনার জন্য ঘোষণা ও দায়িত্ব দেন কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত জেলা আমীর নির্বাচনের প্রিজাইডিং অফিসার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহানকে। প্রধান অতিথি ও প্রিসাইডিং অফিসার উপস্থিত রুকনদের(সদস্য) উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের জন্য ভোট প্রদান সিস্টেম ও নির্দেশনা প্রদান সহ প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর উপস্থিত রুকন(সদস্য)দের ব্যালট প্রদান করলে সকলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে নির্দিষ্ট ব্যালট বক্সে ব্যালট জমা দেন। এইভাবে কক্সবাজারের অবশিষ্ট উপজেলা ও অঞ্চলের রুকন(সদস্যগণ) সিডিউল অনুযায়ী ভোট প্রদান করবেন এবং আজকের মধ্যে কক্সবাজার জেলা আমীর নির্বাচন কার্যক্রম ও ভোট পগ্রহণ সমাপ্ত হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী ফলাফল ঘোষণা হবে।








