রাজনীতি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন
17 Aug 2026

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শেষ পর্যায়ে পৌঁছেছে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের পর্যায় শুরু হওয়ায় বিচারিক কার্যক্রম এখন রায়ের দিকে এগোচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য ছয় আসামি হলেন আওয়াম

চরফ্যাশন উপজেলার যুবদলের সভাপতি প্রার্থী মো:ইজাজ আহম্মেদ
17 Aug 2026

চরফ্যাশন উপজেলার যুবদলের সভাপতি প্রার্থী মো:ইজাজ আহম্মেদ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার অন্যতম প্রতিভার অধিকারী ও একজন পরিচ্ছন্ন এবং রাজপথের মহানায়ক নামের রাজনীতিবীদ মোঃ ইজাজ আহম্মেদ। তিনি তার সুন্দর নেতৃত্বের মাধ্যমে অন্যতম এক অধ্যায়ের সুচনা তৈরি করেছেন।তার রাজনৈতিক জীবনে নাই কোনো অন্যায়-অবিচার, জুলুম ও চাঁদা-বাজির মতো জঘন্যতম কাজ।চরফ্যাশন উপজেলার যুবদলের একজন কর্মীবান্ধব নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সবসময়ই ন্যায়ের পক্ষেই লড়াই করেন। এবং গরীব দুঃখী অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো একজন নিরহংকার মানুষ। চরফ্যাশন উপজেলায় একমাত্র একজন পরিচ্ছন্

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা নিয়ে বাড়ছে অপেক্ষা
16 Aug 2026

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা নিয়ে বাড়ছে অপেক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন এখন চূড়ান্ত পর্যায়ে। সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্ধারিত দুই বছরের মেয়াদ গত ১ মার্চ শেষ হওয়ার পর নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। দলীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য কমিটির তালিকা বিএনপি চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের টেবিলে রয়েছে। ফলে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা ও আলোচনা আরও বেড়েছে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছ

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক
16 Aug 2026

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে অগ্রগতি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যের বরাতে রোববার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
16 Aug 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায় এবং ওই ব্যক্তি শাওন খান বলে দাবি করা হচ্ছে। তবে শাওন খান অভিযোগ অস্বীকার করে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন।শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাওন খানকে অব্যাহতি দেও

কিশোরগঞ্জে তারেক রহমানের প্রথম সফর, মৎস্য সপ্তাহের সূচনা ও সামাজিক নিরাপত্তার নতুন বার্তা।
16 Aug 2026

কিশোরগঞ্জে তারেক রহমানের প্রথম সফর, মৎস্য সপ্তাহের সূচনা ও সামাজিক নিরাপত্তার নতুন বার্তা।

গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, মৎস্য ও কৃষি খাতের আধুনিকায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বার্তা নিয়ে কিশোরগঞ্জে সম্পন্ন হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ঐতিহাসিক সরকারি সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সমগ্র জেলা জুড়ে দিনভর বিরাজ করছিল এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনোচ্ছ্বাস। তবে উৎসবের আবহের আড়ালে সফরের প্রতিটি সরকারি কর্মসূচিতেই সুস্পষ্ট হয়ে উঠেছে স্থানীয় উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের জ

যাত্রাবাড়ীতে আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
12 Aug 2026

যাত্রাবাড়ীতে আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম মাহতাব-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাত্রাবাড়ী থানা (ঢাকা মহানগর দক্ষিণ)-এর উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ নির্বাচনী আসনের প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফের

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতারা
12 Aug 2026

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতারা

নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও জাতীয় ছাত্রশক্তির নেতারা।নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বুধবার (১২ আগস্ট) বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় নেতারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন।পরিদর্শনকালে নেতারা অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরিবারের সদ

ক্যাম্পাসে পেশিশক্তি নয়, মেধার প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
12 Aug 2026

ক্যাম্পাসে পেশিশক্তি নয়, মেধার প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গায়ের জোর ও পেশিশক্তির পরিবর্তে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না। জুলাইয়ের পর দেশের ক্যাম্পাসগুলোতে মেধার চর্চা এবং মেধাভিত্তিক প্

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
12 Aug 2026

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। এটি গুজবেরই একটি অংশ।ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের

কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’: পরশকে ওবায়দুল কাদের
12 Aug 2026

কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’: পরশকে ওবায়দুল কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে একটি ফোনালাপ শোনানো হয়েছে। ফোনালাপে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশকে মিছিলে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিতে শোনা যায় ওবায়দুল কাদেরকে।মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় ফোনালাপটি শোনানো হয়।ফোনালাপের শুরুতে ওবায়দুল কাদের শেখ পরশকে উদ্দেশ করে বলেন, ‘কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন?’

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান
12 Aug 2026

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অলি আহমদ ‘বুড়ো বয়সে ভীমরতি’ রোগে ভুগছেন।ফজলুর রহমান বলেন, ‘কিছু বেইমান থাকবে, যারা পট পরিবর্তন করবে, পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমদ সাহেবকে দেখি। এর বেশি তাকে অপমান