রাজনীতি

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী
05 Aug 2026

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ বা পরিণতি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়; বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের দায় কতটুকু, তা তদন্তাধীন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস: শ্যামনগরে বিএনপির শক্তি প্রদর্শন
05 Aug 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস: শ্যামনগরে বিএনপির শক্তি প্রদর্শন

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবির এবং সঞ্চালনা

গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর
05 Aug 2026

গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্

ফেসবুকে ভাইরাল ফরহাদ মজহারের বক্তব্য, কী ছিল আসল প্রসঙ্গ?
04 Aug 2026

ফেসবুকে ভাইরাল ফরহাদ মজহারের বক্তব্য, কী ছিল আসল প্রসঙ্গ?

কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের নামে প্রচারিত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া একটি উদ্ধৃতিচিত্রে তাঁর নামে বলা হয়েছে, "আমি বারবার একটা কথা বলেছি, যদিও তাঁরা অনেকে রাগ করেছেন। আমি বলেছি, যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে।"উদ্ধৃতিচিত্রটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ব্যবহারকারী এটিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে ফরহাদ মজহারের বিশ্লেষণ হিসেবে উল্ল

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে জামায়াতের সমাবেশ: বাকস্বাধীনতা হরণ করলে ফের আন্দোলনের হুঁশিয়ারি
03 Aug 2026

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে জামায়াতের সমাবেশ: বাকস্বাধীনতা হরণ করলে ফের আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ৩ আগস্ট (সোমবার) রাজধানীর যাত্রাবাড়ীতে এক বিশাল ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "বিগত স্বৈরাচারী সরকারের মতো আপনারাও যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রাখতে চান, তবে তা হবে আপনাদের চরম ভুল ধারণা।"বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও সার্বিক পরিস্থিতি নিয

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
02 Aug 2026

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বগুড়া জেলা বিএনপির অধীন মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।রোববার (২ আগস্ট) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য স্থান পেয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, মোকামতল

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল গ্রেপ্তার
02 Aug 2026

সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে।শনিবার (১ আগস্ট) রাতে ধন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সোনারগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তার বাবা শহিদুল্লাহ সরকার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিল ও ষড়যন্ত্রে

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স NCP নেতাদের উসকানিমূলক মন্তব্য বন্ধ না হলে কঠিন কর্মসূচি”
01 Aug 2026

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স NCP নেতাদের উসকানিমূলক মন্তব্য বন্ধ না হলে কঠিন কর্মসূচি”

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত মাদক ও চাঁদাবাজ বিরোধী 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানী ঢাকা-৫ আসনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ আসন থেকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি নেত্রী মাহমুদা সুলতানা।আজ (শনিবার) ঢাকা-৫ আসনে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে মাহমুদা সুলতানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভ

জেলা জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থান উপলক্ষে  কক্সবাজার শহর জুড়ে গণমিছিল
01 Aug 2026

জেলা জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থান উপলক্ষে কক্সবাজার শহর জুড়ে গণমিছিল

সংবিধানের দোহাই দিয়ে গণভোট কে পাশ কাটানোর ষড়যন্ত্র বন্ধ করা ও বাস্তবায়নের দাবিতে গণমিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জা

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
01 Aug 2026

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এসব ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাত (২৫)সহ অ