দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন। তার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রতিনিধিদলে রয়েছেন।
দুই দিনের সফরে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি কিংবা কাতারের কোন কোন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সরকারি সফর শেষ করে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।








