রাজনীতি

ছয় মাসেই বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে: সারজিস আলম
ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময়ে যে রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কৃতির কারণে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, ক্ষমতায় এসে দলটি এখন একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করছে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।সারজিস আলম বলেন, বিএনপি দীর্ঘ ১৬-১৭ ব

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ ও শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হুমা

আ. লীগসহ কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ
আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে বলেও জানিয়েছেন তিনি।রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অন্যায়ভাবে হয়রানি কিংবা কারাবন্দি করা উচিত নয়। একইভাবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে দায়মুক্তি

বুলবুলের পরিবারের পাশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির
নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত বুলবুল হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।পরে মুফতি ফয়জুল করিম নিহতের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান; সংসদ সদস্য শকু
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’সোমবার (২৪শে আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ায় অবস্থিত সব বিদ্যালয়ের উ

আলমডাঙ্গায় প্রায় ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র" ছাত্রদল নেতা: মোমিন মালিতা
মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের দূরে রাখা, বাল্যবিবাহ নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। কর্মসূচির আওতায় উপজেলার ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ হাজারের বেশি শিক্ষার্থীর অভিভাবকের কাছে সচেতনতামূলক শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়া হয়েছে।রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার ৫৬

চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে যুবদল নেতা ইজাজ আহাম্মেদ
দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও রাজপথের কঠিন লড়াই পেরিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন চরফ্যাশন উপজেলার যুবদলের নির্যাতিত ও পরীক্ষিত নেতা মোহাম্মদ ইজাজ আহাম্মেদ। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে চরম রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হয়েও যিনি রাজপথ ছেড়ে যাননি, সেই ত্যাগী এই নেতার নাম এখন পুরো ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মুখে মুখে এ

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি নূরুল ইসলাম নাঈম
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করা হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারমুখ শপথ আজ সন্ধ্যায়
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সরকার ও বিএনপির একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।নতুন মন্ত্রী হিসেবে যাঁদের নাম নিশ্চিতভাবে জানা গেছে, তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দাল

প্রস্তুত বঙ্গভবন আজ সন্ধ্যা সাড়ে সাতটায়
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো আয়োজন পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।মন্ত্র

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট


