ঢাকা মহানগর দক্ষিণস্থ হাজারীবাগ থানা যুবদলের নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন কমিটিতে যোগ্য, পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতাদের দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। এর অংশ হিসেবে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দি (বুদ্দি) নতুন কমিটিতে একটি গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে দেখতে চান সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের একটি বড় অংশ।
স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন মো. শাহাবুদ্দিন। দলীয় কর্মসূচিতে তার সাহসী উপস্থিতি এবং নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তার দক্ষতা স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। দলীয় দুর্দিনে ও কঠিন সময়ে তার এই সাংগঠনিক অবদান বিবেচনা করে তাকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে হাজারীবাগ থানা যুবদলের কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।
হাজারীবাগ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিগত দিনে মামলা-হামলার শিকার হওয়া ত্যাগী নেতাদের মূল্যায়ন করা এখন সময়ের দাবি। সেই দিক থেকে মো. শাহাবুদ্দি এর মতো কর্মীবান্ধব নেতাকে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হলে তা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে।
এদিকে, নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চললেও, কমিটিতে কারা পদ পাবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের কেন্দ্রীয় ও মহানগর সাংগঠনিক কর্তৃপক্ষের ওপর ন্যস্ত। তবে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের প্রকৃত মতামতকে প্রাধান্য দিয়েই একটি কার্যকর ও শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে।








