রাজনীতি

রুহিয়ার রাজাগাঁও ৯ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা হলো

মোঃ সাদেকুল ইসলাম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: তৃণমূল থেকে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা হয়েছে।

⎙ প্রিন্ট
রুহিয়ার রাজাগাঁও ৯ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা হলো
রুহিয়ার রাজাগাঁও ৯ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা হলো


মোঃ সাদেকুল ইসলাম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: তৃণমূল থেকে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সঞ্চালনা করেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দলকে আরও সক্রিয় করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর সব রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং স্থানীয় সংগঠনকে সচল রাখতে তাঁরা সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ