ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১জন
ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া একটি TVS Apache RTR 160 CC মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মে দুপুর ২টা ৪০ মিনিটে বাদী তার মোটরসাইকেলটি নাচোলের শ্রীরামপুর গ্রামের স্টেশন বাজার ছাগল হাটের পাশে রেখে হাটে যান। বিকাল ৪টা ৩০ মিনিটে ফিরে এসে দেখেন বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক বাইকটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে পালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বাদী, বাদী হয়ে নাচোল থানায় মামলা করেন। মামলা নং- ১৩, তারিখ ২৫ মে ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোড।

যেভাবে ধরা পড়ল আসামী চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদের নেতৃত্বে টিমটি প্রযুক্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালায়।

২৪ মে রাত ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আইড়ামাড়ি গ্রামে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে মোঃ জিহাদ হোসেন (২০), পিতা সোবহান আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া TVS Apache RTR 160 CC মোটরসাইকেলটি। রেজিঃ নং: নওয়াবগঞ্জ-ল-১-৫২৭ ইঞ্জিন নং: 0E4DJ22011568

চেসিস নং: MD634KE44J2D09948

গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১জন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া একটি TVS Apache RTR 160 CC মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ২ মে দুপুর ২টা ৪০ মিনিটে বাদী তার মোটরসাইকেলটি নাচোলের শ্রীরামপুর গ্রামের স্টেশন বাজার ছাগল হাটের পাশে রেখে হাটে যান। বিকাল ৪টা ৩০ মিনিটে ফিরে এসে দেখেন বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, এক যুবক বাইকটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে পালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় বাদী, বাদী হয়ে নাচোল থানায় মামলা করেন। মামলা নং- ১৩, তারিখ ২৫ মে ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোড।

যেভাবে ধরা পড়ল আসামী চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদের নেতৃত্বে টিমটি প্রযুক্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালায়।

২৪ মে রাত ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আইড়ামাড়ি গ্রামে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে মোঃ জিহাদ হোসেন (২০), পিতা সোবহান আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া TVS Apache RTR 160 CC মোটরসাইকেলটি। রেজিঃ নং: নওয়াবগঞ্জ-ল-১-৫২৭ ইঞ্জিন নং: 0E4DJ22011568

চেসিস নং: MD634KE44J2D09948

গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ