গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী আল আমিন (২৪) কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৪ মে) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেফতার আল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় আড়াই বছর আগে আল আমিন বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে গত বছরের ১৯ অক্টোবর তিনি স্ত্রীকে তালাক দেন।
এরপর পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাবেক স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে আল আমিন অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী গত ৫ মে গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র্যাব-৪, সিপিসি-২ (নবীনগর, সাভার) এর যৌথ অভিযানে শনিবার (২৩ মে) বিকেলে ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গ্রেফতার আল আমিনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন