ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পিরোজপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি হত্যা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬

পিরোজপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি হত্যা
ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ঘটনায় ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর কিছুক্ষণ পর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হয়েছেন।

দুই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

পিরোজপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুটি হত্যা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ঘটনায় ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর কিছুক্ষণ পর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হয়েছেন।

দুই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ