ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালের অনুষ্ঠানে দ্রুত বিচার কার্যক্রমের আশ্বাস

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

ত্রিশালের অনুষ্ঠানে দ্রুত বিচার কার্যক্রমের আশ্বাস

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারের এই ঘোষণার পর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরও জোরালো হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

ত্রিশালের অনুষ্ঠানে দ্রুত বিচার কার্যক্রমের আশ্বাস

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারের এই ঘোষণার পর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরও জোরালো হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ